গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি উ-মিন-অং-হাইয়ং, মহাবোধি মন্দিরে প্রার্থনা
গয়া, ৩০ মে (হি. স.) : পাঁচ দিনের ভারত সফরের শুরুতে শুক্রবার সকালে বিহারের গয়ায় পৌঁছেছেন মায়ানমারের রাষ্ট্রপতি উ-মিন-অং-হাইয়ং। বোধগয়ায় বিশ্বখ্যাত মহাবোধি মন্দিরে তিনি প্রার্থনা ও পরিক্রমায় অংশ নেন। পাশাপাশি ঐতিহাসিক সুজাতা মন্দিরও পরিদর্শন করে
গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি উ-মিন-অং-হাইয়ং, মহাবোধি মন্দিরে প্রার্থনা


গয়া, ৩০ মে (হি. স.) : পাঁচ দিনের ভারত সফরের শুরুতে শুক্রবার সকালে বিহারের গয়ায় পৌঁছেছেন মায়ানমারের রাষ্ট্রপতি উ-মিন-অং-হাইয়ং। বোধগয়ায় বিশ্বখ্যাত মহাবোধি মন্দিরে তিনি প্রার্থনা ও পরিক্রমায় অংশ নেন। পাশাপাশি ঐতিহাসিক সুজাতা মন্দিরও পরিদর্শন করেন। গয়ার আরও কয়েকটি বৌদ্ধ ধর্মীয় স্থানে তাঁর যাওয়ার কথা রয়েছে।

মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি উ-মিন-অং-হাইয়ংয়ের প্রথম বিদেশ সফর। তাঁর ভারত সফর চলবে আগামী ৩ জুন পর্যন্ত।

সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আগামী ১ জুন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভারত ও মায়ানমারের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর ২ জুন তিনি মুম্বই সফরে যাবেন। সেখানে শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

উল্লেখ্য, ১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) শীর্ষ সম্মেলনের। তবে আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ায় আইবিসিএ সম্মেলনও পিছিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও নির্ধারিত সরকারি সফরে ভারতে এসেছেন মায়ানমারের রাষ্ট্রপতি।

উল্লেখ্য, উ-মিন-অং-হাইয়ং মায়ানমারের একাদশ রাষ্ট্রপতি এবং প্রাক্তন সেনাপ্রধান। ২০২৬ সালের এপ্রিলে তিনি দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর এই ভারত সফরকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande