উত্তর প্রদেশ অনেক বদলে গিয়েছি, যোগীকে শ্রেয় দিয়ে মন্তব্য রাজনাথের
লখনউ, ৩০ মে (হি.স.): উত্তর প্রদেশ এখন অনেক বদলে গিয়েছে, রাজ্যের ইতিবাচক পরিবর্তন নিয়ে এই মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এজন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। শনিবার লখনউতে ''নৌসেনা শৌর্য ভাটিকা''-র উদ্বোধন ক
নৌসেনা শৌর্য ভাটিকা'-র উদ্বোধন


লখনউ, ৩০ মে (হি.স.): উত্তর প্রদেশ এখন অনেক বদলে গিয়েছে, রাজ্যের ইতিবাচক পরিবর্তন নিয়ে এই মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এজন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। শনিবার লখনউতে 'নৌসেনা শৌর্য ভাটিকা'-র উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক।

পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, লখনউতে নৌ শৌর্য ভাটিকার উদ্বোধন শুধু লখনউ এবং রাজ্যের মানুষের জন্যই নয়, আমাদের জন্যও এক সম্মান ও গর্বের মুহূর্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে এই নৌ শৌর্য ভাটিকা শুধু লখনউয়ের জন্য অনুপ্রেরণার স্থানই হবে না, বরং এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে এবং লখনউয়ের পরিচয়ে পরিণত হবে। এই সবকিছুই এক ক্রমবর্ধমান উত্তর প্রদেশের চিত্র, এমন এক উত্তর প্রদেশ যা আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, আমরা সবাই জানি উত্তর প্রদেশ উন্নয়নের পথে কতটা দ্রুত এগিয়ে চলেছে। আমরা সবাই জানি, উত্তর প্রদেশ একসময় গুণ্ডামি এবং অবনতিশীল আইন-শৃঙ্খলার জন্য পরিচিত ছিল, মানুষ আতঙ্কে থাকত, একই কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে দ্বিধা বোধ করত। কিন্তু আজকের উত্তর প্রদেশ এখন বদলে গেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, উন্নত নিরাপত্তা পরিবেশেই উন্নয়ন পরিকল্পনা কার্যকরভাবে এগোতে পারে। মনে রাখবেন, ২০১৭ সালের আগে এই উত্তর প্রদেশেই প্রতিদিন কারফিউ থাকত। পেশাদার মাফিয়া ও অপরাধীরা জীবন দুর্বিষহ করে তুলেছিল। আমাদের সেনাবাহিনী যেমন সব পরিস্থিতিতে সীমান্ত রক্ষা করে, তেমনই সেই সৈন্যদের সম্মান করাও নাগরিকদের কর্তব্য। তিনি আরও বলেন, নিরাপত্তার ক্ষেত্রে আমরা শক্তিশালী হলেই বিশ্ব আমাদের বন্ধু হবে। আপনি দুর্বল হলে, দুর্বলের কাছে কেউ মাথা নত করে না। আমাদের ঋষি ঐতিহ্যেও বলা আছে, যদি কেউ দেশ ও সমাজের জন্য হুমকি হয়, তবে অহিংসা কাজে আসবে না, শেষ পর্যন্ত তার বিরুদ্ধে হিংসাই প্রয়োজন। আর দেশের শত্রুদের বিরুদ্ধে সেনাবাহিনী এই নীতিগুলোই অনুসরণ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande