
মুম্বই, ৩০ মে (হি.স.): মুম্বইয়ে আরও বাড়ল গ্যাসের দাম। শনিবার রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ সংস্থা মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল) বাড়ির কাজে ব্যবহারের পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি)-এর দাম ইউনিট প্রতি ৫০ পয়সা এবং কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)-এর দাম প্রতি কেজিতে ২ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে।
এর ফলে মুম্বই, থানে, নবি মুম্বই-সহ মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন (এমএমআর)-এর বিভিন্ন এলাকায় পিএনজি-এর দাম এখন বেড়ে দাঁড়াল ইউনিট প্রতি ৫২ টাকা। অন্যদিকে, সিএনজি-এর নতুন মূল্য হলো প্রতি কেজি ৮৬ টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ