বিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে মৃত ৭, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী সম্রাটের
পাটনা, ৩০ মে (হি.স.): বিহারের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৭ জনের। শনিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের গয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঔরঙ্গাবাদে দু''জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে মৃত ৭


পাটনা, ৩০ মে (হি.স.): বিহারের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৭ জনের। শনিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের গয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঔরঙ্গাবাদে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সরণ ও খাগারিয়া জেলা থেকে একজন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ৪ লক্ষ টাকা করে এককালীন অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande