
আবুধাবি, ৪ মে (হি.স.):সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-তে সোমবার মিসাইল হামলার সম্ভাবনা নিয়ে হঠাৎ সতর্কতা জারি হওয়ায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাগরিকদের মোবাইলে জরুরি বার্তা পাঠিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে এবং সরকারি নির্দেশের অপেক্ষা করতে বলা হয়। সতর্কতা জারি হতেই বিভিন্ন এলাকায় মানুষ নিরাপত্তার স্বার্থে ঘরবাড়ি ও নিরাপদ স্থানে আশ্রয় নেন। একই সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলি তৎপর হয়ে পরিস্থিতির ওপর নজরদারি বাড়ায়। তবে কিছুক্ষণের মধ্যেই আরেকটি সরকারি বার্তায় জানানো হয়, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনও তাৎক্ষণিক ঝুঁকি নেই। এরপরই নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়।কর্তৃপক্ষ নাগরিকদের শুধুমাত্র সরকারি তথ্যের ওপর ভরসা করতে এবং গুজব এড়িয়ে চলতে অনুরোধ করেছে।
উল্লেখ্য, এর আগেও মার্চ মাসে একই ধরনের সতর্কতা জারি হয়েছিল, যখন আঞ্চলিক উত্তেজনা ও ড্রোন-মিসাইল হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য