এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান ভারতের আরও কঠিন লড়াই মুখোমুখি জাপান
সুজৌ, চিন, ৪ মে (হি. স.) : এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে ভারতের লড়াই আরও কঠিন মোড় নিতে চলেছে। গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে এদিন শক্তিশালী জাপানের মুখোমুখি হবে ‘ইয়ং টাইগ্রেসেস’। ভারতীয় সময় বিকেল ৫টায় সুজৌ তাইহু ফুটবল স্পোর্টস সেন্টারের পি
ইয়ং টাইগ্রেস - জাপানের মুখোমুখি ভারত


সুজৌ, চিন, ৪ মে (হি. স.) : এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে ভারতের লড়াই আরও কঠিন মোড় নিতে চলেছে। গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে এদিন শক্তিশালী জাপানের মুখোমুখি হবে ‘ইয়ং টাইগ্রেসেস’। ভারতীয় সময় বিকেল ৫টায় সুজৌ তাইহু ফুটবল স্পোর্টস সেন্টারের পিচ ৪-এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার হবে এএফসি-র ইউটিউব চ্যানেলে।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-২ হারের পর চাপে রয়েছে ভারত। গ্রুপ পর্বে গোলপার্থক্য বড় ভূমিকা নিচ্ছে, যেখানে জাপান ইতিমধ্যেই লেবাননকে ১৩-০ গোলে উড়িয়ে দেয়। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে লেবাননের বিরুদ্ধে।

ইতিহাস বলছে, এই স্তরে জাপান অন্যতম সেরা দল। এখনও পর্যন্ত হওয়া ন’টি আসরের মধ্যে সাতবার ফাইনালে উঠেছে তারা, চ্যাম্পিয়ন হয়েছে চারবার। ২০১৪ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও জিতেছিল জাপান।

তবু লড়াইয়ের মানসিকতায় কোনও খামতি রাখতে নারাজ ভারতের কোচ পামেলা কন্তি। তাঁর কথায়, “জিততে হলে নিখুঁত ম্যাচ খেলতে হবে। তবে এর পাশাপাশি এই অভিজ্ঞতা উপভোগ করাও জরুরি।” গত তিন মাস ধরে মিয়ানমার ও রাশিয়ায় প্রস্তুতি শিবির করে দলকে তৈরি করা হয়েছে।

ডিফেন্ডার দিব্যানি লিন্ডার মতে, “জাপান কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছু ভুল থেকেই গোল হজম করতে হয়েছে ভারতকে। সেই ভুল এড়িয়ে আরও মনোযোগী পারফরম্যান্সই লক্ষ্য।

জাপানের দ্রুত পাসিং ও আক্রমণভাগের চাপ সামলাতে মানসিক দৃঢ়তা ও মাটিতে ছোট পাসে খেলার ওপর জোর দিচ্ছে ভারত। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েও জয়ের মানসিকতা গড়ে তুলতেই নামছে ‘ইয়ং টাইগ্রেসেস’।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande