নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীতে ভোট গণনা: কন্ট্রোল রুমে সজাগ সিইও
কলকাতা, ৪ মে (হি. স.): ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল নির্ধারণে সোমবার সকাল থেকেই রাজ্যের ২৯৩টি আসনে ভোট গণনার কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণনাকেন্দ্রগুলোতে কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সোমবার দুপু
মুখ্য নির্বাচনী আধিকারিক কন্ট্রোল রুম পরিদর্শনে


কলকাতা, ৪ মে (হি. স.): ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল নির্ধারণে সোমবার সকাল থেকেই রাজ্যের ২৯৩টি আসনে ভোট গণনার কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণনাকেন্দ্রগুলোতে কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই।

উল্লেখ্য, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে, গণনাকেন্দ্রের অভ্যন্তরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি দমনের পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর ওপর ন্যস্ত থাকবে। সোমবার দুপুর পর্যন্ত ২৩টি জেলা থেকেই শান্তিপূর্ণ গণনার খবর মিলেছে।

ভোট গণনার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে রাজ্যজুড়ে মোট ১৫৬ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যে কোনো প্রকার বিশৃঙ্খলা রুখতে কমিশন আগেভাগেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার সকাল থেকেই কন্ট্রোল রুমে সশরীরে উপস্থিত থেকে নিরাপত্তার সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। রাজ্যস্তরের এই কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে প্রতিটি গণনাকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি সরাসরি পর্যালোচনা করা হচ্ছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর এবং গণনার চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়ায় জটিলতা থাকায় বর্তমানে ২৯৩টি আসনের গণনা চলছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande