আইপিএল ২০২৬ অরেঞ্জ ক্যাপের তালিকা আপডেট — সাই সুধারসন শীর্ষ পাঁচে প্রবেশ করেছেন
নয়া দিল্লি , ৪ মে(হি.স.): ৩ মে পঞ্জাব কিংসের বিপক্ষে অর্ধশতক করার পর গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুধারসন আইপিএল ২০২৬ অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষ পাঁচে চলে এলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১৫ রান করেও সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক
আইপিএল ২০২৬ অরেঞ্জ ক্যাপের তালিকা আপডেট — সাই সুধারসন শীর্ষ পাঁচে প্রবেশ করেছেন


নয়া দিল্লি , ৪ মে(হি.স.): ৩ মে পঞ্জাব কিংসের বিপক্ষে অর্ধশতক করার পর গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুধারসন আইপিএল ২০২৬ অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষ পাঁচে চলে এলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১৫ রান করেও সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা সবার শীর্ষে রয়েছেন। ১০ ম্যাচে তাঁর রান ৪৪০, যা দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুলের (৯ ম্যাচে ৪৩৩ রান) চেয়ে সাত রান বেশি।

এসআরএইচের হেনরিখ ক্লাসেন ১০ ম্যাচে ৪২৫ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী ১০ ম্যাচে ৪০৪ রান করে চতুর্থ স্থানে আছেন।

আইপিএল ২০২৬ অরেঞ্জ ক্যাপের বর্তমান অবস্থা:

**অভিষেক শর্মা (এসআরএইচ) ৪৪০রান

**কেএল রাহুল (ডিসি) ৪৩৩ রান

**হাইনরিখ ক্লাসেন (এসআরএইচ) ৪২৫ রান

**বৈভব সূর্যবংশী (আরআর) ৪০৪ রান

**বি. সাই সুধারসান (জিটি) ৩৮৫ রান।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande