সেরি আ: পার্মাকে হারিয়ে ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান
মিলান, ৪ মে, (হি.স.): ঘরের মাঠে রবিবার রাতে ২-০ গোলে জিতেছে ক্রিস্তিয়ান কিভুর দল ইন্টার মিলান। তারা হারাল পার্মাকে। এক মরসুম পর আবার সেরি আ চ্যাম্পিয়ন হলো দলটি। প্রথমার্ধে মার্কাস থুরাম দলকে এগিয়ে নেওয়ার পর, শেষ দিকে ব্যবধান বাড়ান হেনরিখ মিখিতারি
সেরি আ:  পার্মাকে হারিয়ে ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান


মিলান, ৪ মে, (হি.স.): ঘরের মাঠে রবিবার রাতে ২-০ গোলে জিতেছে ক্রিস্তিয়ান কিভুর দল ইন্টার মিলান। তারা হারাল

পার্মাকে। এক মরসুম পর আবার সেরি আ চ্যাম্পিয়ন হলো দলটি।

প্রথমার্ধে মার্কাস থুরাম দলকে এগিয়ে নেওয়ার পর, শেষ দিকে ব্যবধান বাড়ান হেনরিখ মিখিতারিয়ান।

ইতালির শীর্ষ লিগের দ্বিতীয় সফলতম দল ইন্টারের এটি ২১তম শিরোপা। ৩৬টি শিরোপা নিয়ে তাদের ওপরে আছে ইউভেন্তুস।

তিন রাউন্ড বাকি থাকতেই ইন্টার মিলান শিরোপা পুনরুদ্ধার করল। ৩৫ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৮২। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে গতবারের জয়ী নাপোলি।

এসি মিলান ৬৭ পয়েন্ট নিয়ে তিনে, ইউভেন্তুস ৬৫ পয়েন্ট নিয়ে চারে আছে।

পাঁচ নম্বরে কোমোর পয়েন্ট ৬২, একটি ম্যাচ কম খেলেছে তারা।

৩৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে পার্মা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande