
নয়া দিল্লি , ৪ মে(হি.স.) :আইপিএলে সুদীর্ঘ পথচলায় অসাধারণ এক অর্জনে নাম লেখালেন টুর্নামেন্টের ইতিহাসের সেরা ক্রিকেটার ক্যারিবিয়ান সুনিল নারাইন।
প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলকে পা রাখলেন ক্যারিবিয়ান এই স্পিনার।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রবিবার সালিল আরোরাকে বোল্ড করে ২০০ উইকেট পূর্ণ করেন কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার।
পরের ওভারেই ইশান কিষানকে আউট করে নারাইনের উইকেট আপাতত ২০১।
আইপিএলে নারাইনের এটি ১৫তম আসর। সেই ২০১২ সাল থেকে এই টুর্নামেন্টে খেলেছেন তিনি কলকাতার হয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি