
মুম্বই, ৬ মে ( হি.স.): ‘পুষ্পা’র পর ফের বড় পর্দায় ফিরছেন অভিনেতা আল্লু অর্জুন। তাঁর বিপরীতে থাকছেন দীপিকা পাডুকোন। পরিচালক অ্যাটলির পরিচালনায় তৈরি হতে চলেছে নতুন ছবি ‘রাকা’। ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে নেটিজেনদের মধ্যে জোর জল্পনা তৈরি হয়েছে।
বুধবার সমাজমাধ্যমে নির্মাতা ও প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেই পোস্টেই ছবির নামের নেপথ্যের ভাবনা সামনে আনা হয়েছে।
পোস্টে জানানো হয়েছে, ‘পুষ্পা’র মতো ‘রাকা’ও একটি চরিত্রকেন্দ্রিক ছবি হতে চলেছে। এটি শুধু একটি নাম নয়, বরং একটি পরিচয়। ছবির নামও রাখা হয়েছে মূল চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে।
যদিও ছবির কাহিনি বা চিত্রনাট্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নির্মাতাদের আশা, এই ছবিও দর্শকদের মন কাড়বে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক