বেআইনি তামা পাচারের অভিযোগে বরেলিতে গ্রেফতার তিন অভিযুক্ত
বরেলি, ৬মে (হি. স.): উত্তর প্রদেশের বরেলিতে বেআইনি তামা পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য। বুধবার সিবিগঞ্জ থানার পারসখেড়া শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশের সঙ্গে লড়াইয়ের সময় দুই অভিযুক্তের পায়ে গুলি লাগে। ঘটনাস
বেআইনি তামা পাচারের অভিযোগে বরেলিতে গ্রেফতার তিন অভিযুক্ত


বরেলি, ৬মে (হি. স.): উত্তর প্রদেশের বরেলিতে বেআইনি তামা পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য। বুধবার সিবিগঞ্জ থানার পারসখেড়া শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশের সঙ্গে লড়াইয়ের সময় দুই অভিযুক্তের পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, নগদ টাকা, ই-রিকশা ও চুরি যাওয়া তামা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম নিজাম (২৪), মোহাম্মদ খালিদ (৫৫) এবং আব্দুল সামি (২২)। তারা সকলেই সিবিগঞ্জ থানার মহেশপুর এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ভাটনগর কলোনির বাসিন্দা শিবানী জৈন থানায় অভিযোগ দায়ের করেন যে, পদ্মাবতী অ্যাসোসিয়েটস চত্বরে গোপন সুড়ঙ্গ খুঁড়ে প্রায় দুই টন তামার স্ক্র্যাপ চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে বুধবার ঝুমকা তিরাহা থেকে বিলওয়া সেতুর দিকে বান্দিয়া খালের কাছে নজরদারি জোরদার করে। এ সময় একটি সন্দেহজনক ই-রিকশা দেখতে পায় পুলিশ। থামানোর চেষ্টা করলে রিকশায় থাকা তিনজন পালানোর চেষ্টা করে এবং পুলিশের উপর গুলি চালায়।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুই অভিযুক্তের পায়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে .৩১৫ বোরের পিস্তল, কার্তুজ, নগদ টাকা এবং প্রায় ৬৫ কেজি তামার স্ক্র্যাপ উদ্ধার করা হয়েছে।

আহত দুই অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande