ভোট পরবর্তী হিংসা বরদাস্ত নয়, কড়া প্রশাসন; গ্রেফতার ৬০ জন
বাঁকুড়া, ৬ মে (হি.স.) : জেলায় ১২টি আসনেই জয়ের পর গেরুয়া আবিরে উল্লাসে মেতে উঠেছেন বিজেপি নেতা, কর্মী ও সমর্থকেরা। বিভিন্ন জায়গায় বিজয় মিছিলও হচ্ছে। এরই মাঝে জেলার একাধিক প্রান্ত থেকে বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠতে শুরু করেছে।এই পরিস্থিতিতে ব
ভোট পরবর্তী হিংসা বরদাস্ত করা হবেনা -শৃঙ্খলা বজায় রাখতে কড়া প্রশাসন, ৬০ জন গ্রেপ্তার


বাঁকুড়া, ৬ মে (হি.স.) : জেলায় ১২টি আসনেই জয়ের পর গেরুয়া আবিরে উল্লাসে মেতে উঠেছেন বিজেপি নেতা, কর্মী ও সমর্থকেরা। বিভিন্ন জায়গায় বিজয় মিছিলও হচ্ছে। এরই মাঝে জেলার একাধিক প্রান্ত থেকে বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠতে শুরু করেছে।এই পরিস্থিতিতে বুধবার জেলাশাসক, পুলিশ সুপার এবং সিআরপিএফের জেলা কো-অর্ডিনেটর যৌথভাবে সাংবাদিক বৈঠক করে সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। জেলাশাসক অনীশ দাশগুপ্ত স্পষ্ট করে জানিয়েছেন, “ভোট পরবর্তী কোনও হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”তিনি বলেন, জেলায় নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সেই পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।অন্যদিকে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, এখনও পর্যন্ত বড় ধরনের কোনও হিংসাত্মক ঘটনার খবর নেই। যেসব বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে, সেগুলিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬০ জনকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।সাংবাদিক বৈঠকে সিআরপিএফের জেলা কো-অর্ডিনেটর সুধাংশু কুমার উপস্থিত ছিলেন।এদিকে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, চন্দনা বাউরি এবং দিবাকর ঘরামি দলীয় কর্মী ও সমর্থকদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তাঁদের বক্তব্য, কোনও ধরনের হিংসা সহ্য করা হবে না এবং আইনশৃঙ্খলা ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande