সোনভদ্রে কুয়ো থেকে উদ্ধার মৃতদেহ , তদন্তে পুলিশ
সোনভদ্র, ৬ মে ( হি.স.): উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় একটি কুয়ো থেকে রহস্যজনকভাবে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে চোপান থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগরওয়াল মার্কেট এলাকায়
সোনভদ্রে কুয়ো থেকে উদ্ধার মৃতদেহ , তদন্তে পুলিশ


সোনভদ্র, ৬ মে ( হি.স.): উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় একটি কুয়ো থেকে রহস্যজনকভাবে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে চোপান থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগরওয়াল মার্কেট এলাকায় অবস্থিত রিলায়েন্স পেট্রোল পাম্প সংলগ্ন কুয়ো থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কুয়ো থেকে মৃতদেহটি উদ্ধার করে। তবে দেহটি পচন ধরায় এখনও পর্যন্ত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃত ব্যক্তি একজন পুরুষ এবং বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। মৃতদেহের পরনে প্যান্ট ও শার্ট ছিল। মৃতের পরিচয় জানার জন্য তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande