পঞ্চায়েত অফিসে গিয়ে মিষ্টি বিতরণ বিজেপির, উঠল প্রশ্ন
হুগলি , ৬ মে (হি.স.) : গোঘাটের কামারপুকুরে জয়ের আনন্দ ভাগ করে নিতে পঞ্চায়েত অফিসে গিয়ে মিষ্টি বিতরণ করলেন বিজেপি কর্মীরা। বুধবার গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি কর্মীরা পঞ্চায়েত অ
কামারপুকুর পঞ্চায়েতে বিজেপির মিষ্টি বিতরণ


হুগলি , ৬ মে (হি.স.) : গোঘাটের কামারপুকুরে জয়ের আনন্দ ভাগ করে নিতে পঞ্চায়েত অফিসে গিয়ে মিষ্টি বিতরণ করলেন বিজেপি কর্মীরা। বুধবার গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি কর্মীরা পঞ্চায়েত অফিসে গিয়ে কর্মরত কর্মীদের মিষ্টিমুখ করান। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বিজেপি নেতৃত্বের দাবি, এটি শুধুই সৌজন্য ও আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ।

বিজেপি নেতা পিরু আচার্য বলেন, “দলের জয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতেই আমরা এখানে এসেছি।” পাশাপাশি, পঞ্চায়েত পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়েও কর্মীদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, প্রশাসনিক দফতরে রাজনৈতিক দলের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও বিজেপির দাবি, কোনও বিশৃঙ্খলা নয়, সৌহার্দ্য বজায় রাখাই ছিল তাদের উদ্দেশ্য।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande