ভোট পরবর্তী হিংসা বরদাস্ত নয়, উন্নয়নে জোর—গোঘাটের নবনির্বাচিত বিধায়ক প্রশান্ত দিগারের বার্তা
হুগলি , ৬ মে (হি.স.): গোঘাটে জয়ী হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে শান্তি ও উন্নয়নের বার্তা দিলেন বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি গোঘাটবাসীকে বিপুল সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বিধায়ক স্পষ্ট করে বলেন, ভোট পরবর্
সাংবাদিক সম্মেলনে প্রশান্ত দিগার


হুগলি , ৬ মে (হি.স.): গোঘাটে জয়ী হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে শান্তি ও উন্নয়নের বার্তা দিলেন বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি গোঘাটবাসীকে বিপুল সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

বিধায়ক স্পষ্ট করে বলেন, ভোট পরবর্তী কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “গোঘাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের প্রথম লক্ষ্য।”

একইসঙ্গে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। পরিকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কাজ এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান।

সাংবাদিক সম্মেলনের শেষে সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান নবনির্বাচিত বিধায়ক।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande