খানাকুলে সিপিআই(এম) কর্মীকে মারধর, রাজনৈতিক চাপানউতোর
হুগলি , ৬ মে (হি.স.): খানাকুলে সিপিআই(এম) কর্মীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার রাতে রামপ্রসাদ এলাকায় এই ঘটনা ঘটে। আহত কাজল ঘোষাল খানাকুল-১ পশ্চিম এরিয়া কমিটির সদস্য। তাঁর অভিযোগ, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বসে থাকার সময় কিছু দুষ্ক
খানাকুলে আক্রান্ত বিজেপি কর্মী


হুগলি , ৬ মে (হি.স.): খানাকুলে সিপিআই(এম) কর্মীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার রাতে রামপ্রসাদ এলাকায় এই ঘটনা ঘটে। আহত কাজল ঘোষাল খানাকুল-১ পশ্চিম এরিয়া কমিটির সদস্য। তাঁর অভিযোগ, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বসে থাকার সময় কিছু দুষ্কৃতী এসে হুমকি দেয়। পরে বাড়ি ফেরার পথে তাঁকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়।

গুরুতর জখম অবস্থায় পরিবার তাঁকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যায়। পরে বুধবার তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সিপিআই(এম)-এর অভিযোগ, এর পিছনে বিজেপি কর্মীরা জড়িত। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande