রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুনেত্রা পওয়ার
নয়াদিল্লি/মুম্বই, ৬ মে (হি.স.) : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সর্বভারতীয় সভাপতি সুনেত্রা পওয়ার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে
সুনেত্রা পওয়ার


নয়াদিল্লি/মুম্বই, ৬ মে (হি.স.) : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সর্বভারতীয় সভাপতি সুনেত্রা পওয়ার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন।

যেদিন থেকে তিনি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, সেদিন থেকেই সাংসদ হিসেবে তাঁর ইস্তফা নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি বিধানসভা উপ-নির্বাচনে তিনি বারামতী থেকে রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন। বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। উল্লেখ্য, হেলিকপ্টার দুর্ঘটনায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের অকালপ্রয়াণের পর তাঁর স্ত্রী সুনেত্রা পওয়ারকে উপ-মুখ্যমন্ত্রী মনোনীত করা হয়েছিল।

নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি যদি দুটি কক্ষের জন্যই নির্বাচিত হন, তবে ১৪ দিনের মধ্যে যেকোনো একটি কক্ষ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক। তাই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তিনি তাঁর সাংসদ পদ ত্যাগ করলেন। রাজ্যসভার সদস্য হিসেবে সুনেত্রা পওয়ারের কার্যকালের মেয়াদ এখনও দু’বছর বাকি রয়েছে। এখন দেখার বিষয়, তাঁর ছেড়ে যাওয়া শূন্যস্থানে কাকে মনোনীত করা হয়। শীঘ্রই সুনেত্রা পওয়ারের খালি করা রাজ্যসভার এই আসনের জন্য উপ-নির্বাচন ঘোষণা করা হবে। এরই মধ্যে সুনেত্রা পওয়ারের ইস্তফার আগেই তাঁর পুত্র পার্থ পওয়ারও সাংসদ হয়েছেন। গত মাসেই পার্থ পওয়ার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande