‘স্বস্থ ভারত’ পোর্টাল চালু, এক প্ল্যাটফর্মেই মিলবে সব স্বাস্থ্য পরিষেবা
নয়াদিল্লি, ৬ মে (হি.স.): দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালভাবে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ‘স্বস্থ ভারত’ পোর্টাল চালু করেছে। ১০ম ন্যাশনাল সামিট অন ইনোভেশন অ্যান্ড ইনক্লুসিভিটির মঞ্চ থেকে এই পোর্টালের সূচনা করা হয়। এটি আয়ুষ্মান ভ
‘স্বস্থ ভারত’ পোর্টাল চালু, এক প্ল্যাটফর্মেই মিলবে সব স্বাস্থ্য পরিষেবা


নয়াদিল্লি, ৬ মে (হি.স.): দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালভাবে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ‘স্বস্থ ভারত’ পোর্টাল চালু করেছে। ১০ম ন্যাশনাল সামিট অন ইনোভেশন অ্যান্ড ইনক্লুসিভিটির মঞ্চ থেকে এই পোর্টালের সূচনা করা হয়। এটি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে তৈরি এবং ‘আভা’ আইডির সঙ্গে যুক্ত থেকে রোগীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের নিরাপদ আদান-প্রদান নিশ্চিত করবে।

বুধবার মন্ত্রকের মতে জানা গেছে , এই পোর্টাল বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির বিচ্ছিন্ন সিস্টেমকে একত্রিত করে একটি একক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এতদিন একাধিক অ্যাপ ও পোর্টাল আলাদা আলাদা ভাবে কাজ করায় ডেটা পুনরাবৃত্তি এবং সময় নষ্ট হচ্ছিল। এখন এক জায়গায় ডেটা এন্ট্রি করা যাবে, একাধিক লগইনের প্রয়োজনও থাকবে না এবং রিপোর্টিং ও মনিটরিং আরও সহজ হবে।

এই উদ্যোগের ফলে আশা কর্মী, এএনএম, সিএইচও এবং মেডিক্যাল অফিসারদের আর একাধিক সিস্টেমে কাজ করতে হবে না। একটি প্ল্যাটফর্ম থেকেই সব কাজ সম্পন্ন করা যাবে, ফলে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে।

স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এর ফলে পরিকাঠামোগত খরচ ২০–৩০ শতাংশ পর্যন্ত কমবে, ডেটা এন্ট্রি ও কর্মী পুনরাবৃত্তি ২০–৪০ শতাংশ হ্রাস পাবে এবং সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়বে। ডিজিটাল হেলথ সিস্টেমকে একীভূত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে মন্ত্রক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande