লখনউতে পুলিশের গুলিতে নিহত এক দুষ্কৃতী
লখনউ, ৬ মে ( হি.স.): উত্তর প্রদেশের হারদোই জেলায় শিশু অপহরণ ও হত্যা মামলার পলাতক মূল অভিযুক্ত বুধবার ভোরে পুলিশ এনকাউন্টারে হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ আধিকারিকও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অভ
লখনউতে পুলিশের গুলিতে নিহত এক দুষ্কৃতী


লখনউ, ৬ মে ( হি.স.): উত্তর প্রদেশের হারদোই জেলায় শিশু অপহরণ ও হত্যা মামলার পলাতক মূল অভিযুক্ত বুধবার ভোরে পুলিশ এনকাউন্টারে হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ আধিকারিকও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অভিযুক্তের নাম মেনুর ওরফে শেনুর ওরফে মেহনুদ্দিন। সে কন্নৌজ জেলার রোরা নিস্তৌলি ঠাঠিয়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি পিস্তল, একটি দেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাল্লাওয়ান থানার অন্তর্গত মাতিয়ামাউ গ্রামে এক শিশুকে অপহরণ করে অভিযুক্ত। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ, অপহরণের পর শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়। পরে গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির দেহ উদ্ধার হয়।

ঘটনার পর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং বিশেষ দল গঠন করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মাল্লাওয়ান এলাকায় অভিযুক্তকে ঘিরে ফেলে। নিজেকে ঘিরে থাকতে দেখে অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। এতে অভিযুক্ত গুলিবিদ্ধ হয়। পাশাপাশি এসওজি-র এক আধিকারিকও আহত হন।

দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অভিযুক্তকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ আধিকারিকের চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, নিহত অভিযুক্তের বিরুদ্ধে একাধিক জেলায় ১২টিরও বেশি অপরাধমূলক মামলা রয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande