মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুবাবু আসার পর পর ১৬ আধিকারিকের বদলি
কলকাতা, ৯ মে (হি. স.) : শনিবার ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির সরকারের। মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই মুখ্যমন্ত্রীর দফতরের ১৬ জন আধিকারিক-কে বদলি করা হল। রাজ্য সরকারের পক্ষ থেকে এমন
মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুবাবু আসার পর পর ১৬ আধিকারিকের বদলি


কলকাতা, ৯ মে (হি. স.) : শনিবার ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির সরকারের। মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই মুখ্যমন্ত্রীর দফতরের ১৬ জন আধিকারিক-কে বদলি করা হল। রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পরে এবং তারপরে বেশ কয়েক দফায় সরকারি আমলা থেকে পুলিশের বিভিন্ন আধিকারিকদের বদলি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু আসীন হওয়ার পর ১৬ আধিকারিকের বদলির খবর সামনে এল।

প্রসঙ্গত, নির্বাচনবিধি চালু হওয়ার পর থেকেই পুলিশ ও প্রশাসনের কয়েকশো অফিসারকে পর্যায়ক্রমে বদলি করা হয়েছে। এর পর এদিনই প্রথমে সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়। এর পর ধীরে ধীরে আরও কিছু নিয়োগ ও বদলি হল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande