প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করবে গ্রামোন্নয়ন মন্ত্রক
নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই)-র ২৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রবিবার মধ্যপ্রদেশের সিহোরে রজত জয়ন্তী অনুষ্ঠান পালন করবে। একই মঞ্চ থেকে পিএমজিএসওয়াই-IV-এরও সূচনা করা হবে। অনুষ্ঠানে উপস্
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করবে গ্রামোন্নয়ন মন্ত্রক


নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই)-র ২৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রবিবার মধ্যপ্রদেশের সিহোরে রজত জয়ন্তী অনুষ্ঠান পালন করবে। একই মঞ্চ থেকে পিএমজিএসওয়াই-IV-এরও সূচনা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী, শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ।

গ্রামোন্নয়ন মন্ত্রক শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএমজিএসওয়াই-IV-এর অধীনে মধ্যপ্রদেশের জন্য ২ হাজার ১১৭ কিলোমিটার দীর্ঘ ৯৭৩টি রাস্তা এবং ৯৮৭টি বসতিকে উপকৃত করবে এমন অনুমোদনপত্র ও আর্থিক বরাদ্দ মুখ্যমন্ত্রী মোহন যাদবের হাতে তুলে দেবেন। পাশাপাশি, পিএম জনমন প্রকল্পের আওতায় ৩৮৪ কিলোমিটারেরও বেশি রাস্তা প্রকল্পের বরাদ্দ দেওয়া হবে, যার ফলে ১৬৮টি অনগ্রসর বসতি সরাসরি উপকৃত হবে।

অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে মোট ১৮ হাজার ৯০৭ কোটি টাকার সূচক বরাদ্দের ঘোষণা করবেন। এর মধ্যে ৮৩০ কোটি টাকা মধ্যপ্রদেশের উন্নয়নের জন্য নির্ধারিত। এই বরাদ্দ গ্রামীণ সংযোগ, অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি বিপণনের সুযোগ আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর এবং কমলেশ পাসওয়ান-সহ রাজ্যের অন্যান্য জনপ্রতিনিধি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande