রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের
কলকাতা, ৯ মে (হি. স.) : বাংলার প্রগতির পথে নতুন ইনিংসের সূচনা। বিপুল জনাদেশ নিয়ে জয়ী হওয়ার পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ​শনিবার সিএবি সভাপতি সৌরভ গঙ্
সিএবি-র তরফেও নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা


কলকাতা, ৯ মে (হি. স.) : বাংলার প্রগতির পথে নতুন ইনিংসের সূচনা। বিপুল জনাদেশ নিয়ে জয়ী হওয়ার পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

​শনিবার সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সংস্থার সমস্ত পদাধিকারী ও সদস্যবৃন্দের পক্ষ থেকে নতুন মুখ্যমন্ত্রী ও নবগঠিত সরকারকে এই অভিনন্দন জানানো হয়। সিএবি-র পাঠানো শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রীকে একজন ‘সুদক্ষ অধিনায়ক’-এর সঙ্গে তুলনা করা হয়েছে।

​সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “যেমন একজন দক্ষ অধিনায়ক একটি জয়ী দল গড়ে তোলেন, তেমনই আপনার সুযোগ্য নেতৃত্বে বাংলা উন্নয়ন, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উৎকর্ষের এক নতুন উচ্চতায় পৌঁছবে— এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”

​ক্রীড়া জগত, বিশেষত ক্রিকেটের প্রসার এবং রাজ্যের যুবশক্তিকে আরও শক্তিশালী করে তুলতে নতুন প্রশাসনের সঙ্গে সিএবি এক ইতিবাচক ও গতিশীল অংশীদারিত্বের আশা প্রকাশ করেছে। নতুন মন্ত্রিসভা তথা সমগ্র পশ্চিমবঙ্গের আগামী পথচলা সাফল্যমণ্ডিত ও ঐতিহাসিক হোক— এই শুভকামনাই জানিয়েছে সিএবি কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande