
কলকাতা, ৯ মে (হি. স. ) : ‘‘বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। শিক্ষা হারিয়ে গিয়েছে। আমরা বাংলাকে নবনির্মাণ করব। অনেক দায়িত্ব। এখন একে অপরের সমালোচনার সময় নেই।’’ শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘ধুতি-পাঞ্জাবি পরিহিত শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে যে দল, তাদের অন্য কারও কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি আজ মুখ্যমন্ত্রী। কোনও বিতর্কিত কথা বলব না। আমি চাই, শুভ বুদ্ধির চেতনা হোক। যাঁরা এখনও সমালোচনা করছেন, তাঁদের চৈতন্য হোক।’’
শুভেন্দুবাবু বলেন, ‘‘বাংলা এবং বাঙালির সংস্কৃতি, কবিগুরুর ভাবনাতে, কবিগুরুর চেতনাতে শুভ সূচনা হল সরকারের। একটাই মন্ত্র— চরৈবেতি, চরৈবেতি।’’ তিনি বলেন, বলেন, ‘‘বাংলায় নতুন জাগরণের সূচনা হল। নতুন সরকার হল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দিলেন এবং আমরা দায়িত্বভার নিলাম।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত