মিষ্টি বিতরণ ঘিরে উত্তেজনা, তারকেশ্বরে থানা ঘেরাও
তারকেশ্বর, ৯ মে (হি.স.) : রাজ্যে বিজেপির নতুন মন্ত্রিসভা গঠন উপলক্ষে শনিবার উৎসবের আবহ দেখা গেল তারকেশ্বরে। এদিন বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকেরা আনন্দ উদযাপনে সামিল হন। অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে ত
তারকেশ্বর বিজেপির থানা ঘেরাও


তারকেশ্বর, ৯ মে (হি.স.) : রাজ্যে বিজেপির নতুন মন্ত্রিসভা গঠন উপলক্ষে শনিবার উৎসবের আবহ দেখা গেল তারকেশ্বরে। এদিন বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকেরা আনন্দ উদযাপনে সামিল হন।

অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী-সমর্থক পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরে তা গন্ডগোলে পরিণত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ বিজেপির কয়েকজন কর্মী-সমর্থককে আটক করে বলে অভিযোগ। এর প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা তারকেশ্বর থানার সামনে বিক্ষোভে সামিল হন এবং থানার সামনে অবস্থান শুরু করেন। তাঁদের দাবি, অন্যায়ভাবে বিজেপি কর্মীদের আটক করা হয়েছে এবং অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলাকালীন তৃণমূল সমর্থকেরা এসে অশান্তি সৃষ্টি করে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande