ভারত সেবাশ্রম সংঘ ও কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারীর দর্শন ও প্রণাম নিবেদন
কলকাতা, ৯ মে (হি. স.) : কলকাতার বালিগঞ্জে, প্রণম্য আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ দর্শন ও প্রণাম নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাট মন্দিরে মা দক্ষিণাকালী''র চরণে প্রণাম নিবেদন ক
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৯ মে (হি. স.) : কলকাতার বালিগঞ্জে, প্রণম্য আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ দর্শন ও প্রণাম নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাট মন্দিরে মা দক্ষিণাকালী'র চরণে প্রণাম নিবেদন করেন তিনি।

১৫ বছরের তৃণমূল সরকারের পতন ঘটেছে। শনিবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। আর শপথের কয়েকঘণ্টা পরই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দেন, রাজ্য পালাবদল যে হচ্ছে, তা কালীঘাট মন্দিরে গিয়ে উপলব্ধি করেছিলেন তিনি।ভোটের আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে কী হয়েছিল তাঁর সঙ্গে, এদিন জানান শুভেন্দুবাবু। মুখ্যমন্ত্রী বলেন, “কালীঘাট মায়ের আশীর্বাদ আমার সঙ্গে ছিল। কারণ, আমি যেদিন প্রথম মাকে প্রণাম ও পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্মফুল আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার কিংবা আমাদের উপর রয়েছে।”

এর আগে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবুর আসার খবর পেয়ে সব জায়গাতেই উৎসাহী বহু মানুষ ভিড় জমান। ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande