ইরান-সংঘাতের অর্থনৈতিক চাপ মোকাবিলায় মিশরকে বিশ্বব্যাংকের ২৭০০ কোটি টাকার সহায়তা
কায়রো, ৯ মে (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় মিশরকে বড় আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি মিশরের জন্য ৩০ কোটি মার্কিন ডলার (প্রায় ২,৭০০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে।
ইরান-সংঘাতের অর্থনৈতিক চাপ মোকাবিলায় মিশরকে বিশ্বব্যাংকের ২৭০০ কোটি টাকার সহায়তা


কায়রো, ৯ মে (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় মিশরকে বড় আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি মিশরের জন্য ৩০ কোটি মার্কিন ডলার (প্রায় ২,৭০০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে। যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণে সৃষ্ট আর্থিক চাপ সামাল দিতেই এই সহায়তা দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের মিশর, ইয়েমেন ও জিবুতি অঞ্চলের পরিচালক স্টিফেন গিম্বার্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি পশ্চিম এশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় বড় চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মিশরের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

জানা গেছে , এই প্যাকেজে বিশ্বব্যাংকের গ্যারান্টি হিসেবে মোট ৮০ কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে, যার সঙ্গে যুক্তরাজ্য আরও ২০ কোটি ডলার সহায়তা দিচ্ছে। শুরুতে বিশ্বব্যাংকের অংশ ৫০ কোটি ডলার নির্ধারিত থাকলেও পরিস্থিতির অবনতির কারণে তা বাড়িয়ে ৮০ কোটি ডলারে উন্নীত করা হয়েছে।

এই ঋণ তুলনামূলক সহজ শর্তে দেওয়া হচ্ছে। প্রায় ৬ শতাংশ সুদের হার নির্ধারণ করা হয়েছে এবং পরিশোধের মেয়াদ ৩০ বছর রাখা হয়েছে। পাশাপাশি শুরুতে কিস্তি পরিশোধে ছাড় দেওয়া হবে, যাতে মিশরের ওপর তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ না পড়ে।

এই সহায়তা একটি তিন ধাপের বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচির দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায় ২০২৪ সালের জুনে অনুমোদিত হয়েছিল, আর তৃতীয় পর্যায় আগামী বছরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande