
দুর্গাপুর, ১৩ জুন (হি.স.) : কাঁকসার গোপালপুর গ্রামে শনিবার বিকেলে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির । ঝড়-বৃষ্টির সময় মাঠে বসে থাকাকালীন তাঁদের উপর বজ্রপাত হয় বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য