
নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার জনবিন্যাস পরিবর্তনের বিষয়ে একটি বৈঠকের পৌরহিত্য করেন। দেশের সীমান্তবর্তী জেলাগুলিতে জনসংখ্যার বিন্যাসে পরিবর্তন সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য কমিশনকে নির্দেশ দেন তিনি। এছাড়া, তিনি বিস্তারিত মূল্যায়নের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর ও শিল্পনগরীগুলোতে সরেজমিন পরিদর্শনের জন্যও ওই প্যানেলকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য কারণে সৃষ্ট 'অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন' পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই প্যানেলটি জনসংখ্যা পরিবর্তনের কারণ বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করবে এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপের সুপারিশ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ