
ইন্দোর, ১৩ জুন (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত ব্রিকস কৃষি সম্মেলন শেষ হয়েছেন। শনিবার শেষ দিনে মেঘদূত উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোর কৃষিমন্ত্রী ও অন্যান্য প্রতিনিধিরা ইন্দোরে এসে পৌঁছেছেন। পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইন্দোর কেবল ভারতেই নয়, বরং বিশ্বজুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং এর স্মৃতি সবার হৃদয়ে গেঁথে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ