
নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): ভারতের পরবর্তী সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। কেন্দ্রের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠকে নিয়োগ করা হয়েছে। তিনি আগামী ৩০ জুন দায়িত্বভার গ্রহণ করবেন।
প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দেশের পরবর্তী সেনা প্রধান হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। তিনি চলতি মাসের ৩০ তারিখ দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমান সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন। ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত সেনা প্রধান পদের দায়িত্বভার সামলাবেন ধীরজ শেঠ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ