টিভিকে সরকারের শাসনে বাড়ছে অপরাধ, বিজয়কে বিঁধলেন স্ট্যালিন
চেন্নাই, ১৩ জুন (হি.স.): তামিলনাড়ুর টিভিকে সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে-র সভাপতি এম কে স্ট্যালিন। শনিবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে বিজয়ের সরকারকে তুলোধনা করে স্ট্যালিন বলেন, তামিলনাড়ুতে যারা টিভিকে-কে ভোট দিয়েছিলেন, তারা
টিভিকে সরকারের শাসনে বাড়ছে অপরাধ, বিজয়কে বিঁধলেন স্ট্যালিন


চেন্নাই, ১৩ জুন (হি.স.): তামিলনাড়ুর টিভিকে সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে-র সভাপতি এম কে স্ট্যালিন। শনিবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে বিজয়ের সরকারকে তুলোধনা করে স্ট্যালিন বলেন, তামিলনাড়ুতে যারা টিভিকে-কে ভোট দিয়েছিলেন, তারা এখন অনুশোচনা করছেন, কেন সেই দলকে ভোট দিয়েছিলেন। এই সরকারের আমলে অপরাধের হার বেড়েছে। নির্বাচনের আগে টিভিকে-র সভাপতি নারী নিরাপত্তার কথা বলেছিলেন এবং দাবি করেছিলেন, তাঁর দলের কর্মীরা নারী ও বালিকাদের সুরক্ষা দেবেন। কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে, খোদ তাঁর দলের কর্মীরাই যৌন অপরাধে জড়িয়ে পড়ছেন।

স্ট্যালিন বলেন, এখন সময় এসেছে টিভিকে কর্মীদের হাত থেকে নারীদের রক্ষা করার। টিভিকে নেতা বিজয় এআইএডিএমকে-র বিধায়কদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন। নিজের দলের কর্মীদের ওপরই তাঁর আস্থা নেই। অন্যান্য রাজ্যে বিজেপি যা করে, বিজয় এখানে ঠিক সেটাই করছেন। বিজয়ের টিভিকে হলো বিজেপিরই এক হুবহু প্রতিলিপি। হাতের ভোটের কালি শুকানোর আগেই এই বিধায়করা পদত্যাগ করে টিভিকে-তে যোগ দিলেন। আমি বিজয়কে প্রশ্ন করছি, আপনি কি কেবল কারুর-এর সিবিআই তদন্ত থেকে বাঁচতেই দিল্লি গিয়েছিলেন?

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande