
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে বিদ্রোহ আরও প্রকট হচ্ছে। এ বার বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। শনিবার দিল্লিতে বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে দেখা গেল কলকাতা উত্তরের সাংসদকে।
দিল্লি বিমানবন্দর থেকে শতাব্দীর সঙ্গে একই গাড়িতে চেপে তিনি রওনা দেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির উদ্দেশে। ওই বাড়িতে একটি বৈঠক শুরু হয়।
তৃণমূলের সংসদীয় দলের যাঁরা দলত্যাগে আগ্রহী, তাতে শুক্রবার পর্যন্ত ৯ জনের স্বাক্ষর দেখা যায়নি, সেই তালিকায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিং, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ এবং সুদীপবাবু। তবে এ বার সুদীপবাবুও ঘেঁষলেন বিদ্রোহী শিবিরের দিকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত