
শিলচর (অসম), ১৪ জুন (হি.স.) : আজ রবিবার থেকে শিলচরে শুরু হলো ৪৯-তম অল আসাম ইণ্টার ডিস্ট্রিক চেস চ্যাম্পিয়নশিপ-এর আসর।
এদিন সকালে শিলচর শহরের এক বেসরকারি ভবনে আয়োজিত রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে দাবাড়ুরা অংশগ্রহণ করেছেন। চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন আমন্ত্রিত অতিথি তথা উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা।
খুদে দাবাড়ুর সঙ্গে দাবার ঘুঁটি চালিয়ে প্রতীকী চাল দিয়ে প্ৰতিযোগিতার সূচনা করেছেন বিধায়ক রাজদীপ। রাজ্য স্তরের আসরে প্রায় দুশতাধিক দাবাড়ু অংশগ্ৰহণ করছেন, জানান আয়োজকরা।
মঙ্গলবার চ্যাম্পিয়নশিপের সেরা দাবাড়ুদের পুরস্কার বিতরণ করে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার আসর সম্পন্ন হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস