
কলকাতা, ১৪ জুন(হি.স.): শনিবার জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর স্কটল্যান্ড ফিফা বিশ্বকাপ ২০২৬- এর গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে এসেছে। এর ফলে উদ্বোধনী পর্বের ম্যাচ শেষে তারা ব্রাজিল ও মরক্কোকে পেছনে ফেলেছে। শনিবার ব্রাজিল ও মরক্কোর ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে।
গ্রুপ 'সি'র পয়েন্ট তালিকা:
**স্কটল্যান্ড: ম্যাচ১ জয়১ পয়েন্ট ৩
**মরক্কো :ম্যাচ ১ড্র১ পয়েন্ট১
**ব্রাজিল: ম্যাচ১, ড্র১পয়েন্ট ১
**হাইতি: ম্যাচ১ পরাজয় ১ পয়েন্ট০
স্কটল্যান্ড এরপর মরক্কোর মুখোমুখি হবে, যারা শনিবার ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করেছে, অন্যদিকে হাইতি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে। উভয় ম্যাচই ১৯জুন অনুষ্ঠিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি