মহারাষ্ট্রে কুয়োয় পড়ল যাত্রীবোঝাই টেম্পো, মৃত্যু ১৪ জন পুণ্যার্থীর
মুম্বই, ১৪ জুন (হি.স.) : মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তহসিলের তন্দুভাড়ি গ্রামের কাছে ভয়াবহ পথদুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার একটি দ্রুতগতির টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে মাল
মহারাষ্ট্রে কুয়োয় পড়ল যাত্রীবোঝাই টেম্পো, মৃত্যু ১৪ জন পুণ্যার্থী


মুম্বই, ১৪ জুন (হি.স.) : মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তহসিলের তন্দুভাড়ি গ্রামের কাছে ভয়াবহ পথদুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার একটি দ্রুতগতির টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে মালশিরাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। কুয়ো থেকে একে একে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা সকলকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা সকলেই পুণ্যার্থী এবং পাঁধরপুরের রঞ্জনি গ্রামের বাসিন্দা। এদিন তাঁরা সিদ্ধনাথ মন্দিরে দর্শন করতে গিয়েছিলেন। মন্দির থেকে ফেরার পথে মসওয়াদ-পাঁধরপুর সড়কে তন্দুভাড়ি গ্রামের কাছে তাঁদের টেম্পোটি দুর্ঘটনার কবলে পড়ে।

মৃতদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনায় নিহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও প্রশাসনের কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যান এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন বা দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande