ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, জানালেন রণধীর জয়সওয়াল
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : ভারত-ফ্রান্স বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে রবিবার দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৈঠকে উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ
ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, জানালেন রণধীর জয়সওয়াল


নিস/নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : ভারত-ফ্রান্স বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে রবিবার দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৈঠকে উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিজ্ঞান ও মহাকাশ, স্টার্টআপ, ফিনটেক, বাণিজ্য ও বিনিয়োগ, পরিকাঠামো, স্বাস্থ্য, নিরাপত্তা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, দুই নেতা ভারত-ফ্রান্স বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিকগুলি নিয়ে মতবিনিময় করেছেন। বৈঠক থেকে উদ্ভাবন ও এআই, বিজ্ঞান ও মহাকাশ গবেষণা, স্টার্টআপ ও ফিনটেক, বাণিজ্য, পরিকাঠামো, স্বাস্থ্য এবং জন-সংযোগ বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সমঝোতা সামনে এসেছে।

দুই নেতা আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও মতবিনিময় করেন।

এর আগে ফ্রান্সের নিস শহরে আয়োজিত ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের নানা চ্যালেঞ্জের সমাধানে ভারত ও ফ্রান্স একসঙ্গে কাজ করেছে। আন্তর্জাতিক সৌর জোট, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিরাপত্তা কিংবা সুস্থায়ী উন্নয়ন—সব ক্ষেত্রেই দুই দেশের অংশীদারিত্ব মানবতার কল্যাণে কাজ করছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত-ফ্রান্স সম্পর্কের ভিত্তি পারস্পরিক আস্থা, উদ্ভাবন, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে রয়েছে। ‘ভারত ইনোভেটস’ ভারতীয় মেধা এবং ইউরোপীয় পুঁজির মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হয়ে উঠছে।”

অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করে বলেন, “গবেষণা ও উদ্ভাবন-নির্ভর রাষ্ট্র হিসেবে ভারত এখন বিশ্বব্যাপী উদ্ভাবনের অগ্রভাগে রয়েছে। চন্দ্রযান-৩-এর সাফল্য ভারতের প্রযুক্তিগত শক্তি ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ২০২৫ সালকে ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ’ হিসেবে উদযাপন করা হচ্ছে এবং দুই দেশের এই অংশীদারিত্ব আরও অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী বিশ্বের ভিত্তি গড়ে তুলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande