বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে মেদিনীপুরকে হারাল মালদা
কলকাতা, ১৪ জুন (হি. স.) : রেকর্ড রান তাড়া করে মেদিনীপুরকে হারিয়ে দুই নম্বরে মালদা। উল্লেখ্য, গত বছর শিলিগুড়ির বিরুদ্ধে ১৮৯ রান তাড়া করে জয়ের নজির গড়েছিল তারা। এ বার সেই রেকর্ড ছাপিয়ে ২০৩ রানের কঠিন লক্ষ্য অনায়াসে পেরিয়ে গেল মালদা।রবিবার টস
বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে মেদিনীপুরকে হারাল মালদা


কলকাতা, ১৪ জুন (হি. স.) : রেকর্ড রান তাড়া করে মেদিনীপুরকে হারিয়ে দুই নম্বরে মালদা। উল্লেখ্য, গত বছর শিলিগুড়ির বিরুদ্ধে ১৮৯ রান তাড়া করে জয়ের নজির গড়েছিল তারা। এ বার সেই রেকর্ড ছাপিয়ে ২০৩ রানের কঠিন লক্ষ্য অনায়াসে পেরিয়ে গেল মালদা।রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মালদার অধিনায়ক। ব্যাট করতে নেমে রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান তোলে। দলের হয়ে অগ্নীশ্বর দাস - ৬৯ এবং অনুষ্টুপ মজুমদার - ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। শেষদিকে ৪১ রানে অপরাজিত থাকে বিবেক সিং। বল হাতে সুরজ সিন্ধু জয়সওয়াল দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান মুকেশ কুমার ও বিকাশ সিং সিনিয়র।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল মালদা। অভিমন্যু ঈশ্বরণ - ৫২ রান ও অখিল - ৪৮ রান করে জয়ের ভিত গড়ে। এরপরে ১৯ বলে অপরাজিত ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেয় কাইফ আহমেদ। ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মালদা।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল মালদা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande