প্রিন্সেপ ঘাটে ‘মর্নিং অফ ভক্তি’, কীর্তনে মুখর গঙ্গাপাড়
কলকাতা, ১৪ জুন (হি. স.) : ভোরের নির্মল পরিবেশে ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে মুখর হয়ে উঠল কলকাতার প্রিন্সেপ ঘাট। ইসকন কলকাতার ‘প্রিন্সেপ ঘাট ভক্তি বৃক্ষ’ (বলদেব গ্রুপ)-এর উদ্যোগে এবং রূপার সহযোগিতায় সম্প্রতি আয়োজিত হলো - ‘মর্নিং অফ ভ
প্রিন্সেপ ঘাটে


কলকাতা, ১৪ জুন (হি. স.) : ভোরের নির্মল পরিবেশে ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে মুখর হয়ে উঠল কলকাতার প্রিন্সেপ ঘাট। ইসকন কলকাতার ‘প্রিন্সেপ ঘাট ভক্তি বৃক্ষ’ (বলদেব গ্রুপ)-এর উদ্যোগে এবং রূপার সহযোগিতায় সম্প্রতি আয়োজিত হলো - ‘মর্নিং অফ ভক্তি - এ ডে অফ ডিভোশন, কীর্তন অ্যান্ড কৃপা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের সূচিতে ছিল জপ, হরিনাম কীর্তন, ভগবদ্গীতা পাঠ ও আলোচনা, ভক্তিগীতি, শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, দীপদান ও গঙ্গা আরতি। ভোরের শান্ত আবহে প্রতিটি পর্বেই উপস্থিত ভক্তদের মধ্যে আধ্যাত্মিক অনুরাগ ও ইতিবাচকতার সঞ্চার করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গঙ্গার বুকে নৌকায় বসে হরিনাম কীর্তন। আয়োজকদের দাবি, এই বিশেষ পর্ব অংশগ্রহণকারীদের কাছে এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। উপস্থিত ছিলেন ইসকনের বিভিন্ন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও প্রবীণ ভক্তবৃন্দ। ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা|

আয়োজকদের মতে, এই উদ্যোগ সমাজে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande