তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি-তে বিদ্রোহী সাংসদেরা, ঘোষণা কাকলির
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): নতুন দলে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহীরা। চার বছরের পুরোনো রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি-তে মিশে এনডিএ শিবিরে সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ জন সাংসদ। এ খবরের সত্যতা স্বীকার করেছেন তৃণমূলের বর্ষী
কাকলি ঘোষ দস্তিদার


নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): নতুন দলে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহীরা। চার বছরের পুরোনো রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি-তে মিশে এনডিএ শিবিরে সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ জন সাংসদ। এ খবরের সত্যতা স্বীকার করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

কাকলি ঘোষ দস্তিদার রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, আলাদা বসার অনুরোধ জানিয়ে আমরা স্পিকারের কাছে একটি চিঠি জমা দিয়েছি। এই ২০ জন সাংসদ, আমাদের (তৃণমূলের) মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি| আমরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সঙ্গে একীভূত হচ্ছি| আমরা প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে কাজ করব।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande