বড় ঘোষণা স্টার্মারের, ১৬ বছরের কম বয়সিদের সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা
লন্ডন, ১৫ জুন (হি.স.): শিশুদের স্বাস্থ্য সর্বপোরি, সেই কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কেয়ার স্টার্মারের সরকার। ১৬ বছরের কম বয়সিদের জন্য সমাজ মাধ্যমের সব অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে এক ঘোষণায় স্টা
বড় ঘোষণা স্টার্মারের, ১৬ বছরের কম বয়সিদের সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা


লন্ডন, ১৫ জুন (হি.স.): শিশুদের স্বাস্থ্য সর্বপোরি, সেই কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কেয়ার স্টার্মারের সরকার। ১৬ বছরের কম বয়সিদের জন্য সমাজ মাধ্যমের সব অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে এক ঘোষণায় স্টার্মার জানান, ১৬ বছরের কম বয়সিদের আনন্দ ও সুরক্ষার জন্যই প্রধানমন্ত্রী ও কম বয়সি সন্তানদের বাবা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা যে কঠিন হবে তা মেনে নিয়েছেন তিনি। কারণ, এর সঙ্গে প্রভাবশালী তথ্যপ্রযুক্তি সংস্থার স্বার্থ জড়িত। কিন্তু শিশুদের স্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তাঁর কথায়, ‘‘এই দিনটি আমাদের দেশের পক্ষে একটি বড় দিন। এটা আমাদের সন্তানদের জন্য একটি বড় পদক্ষেপ। সমাজমাধ্যমে শিশুদের কোনও উপকার হয়নি এমন নয়। কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। আমার মনে হয়, সম্পূর্ণ নিষেধাজ্ঞা এ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত।’’ হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপকে এর বাইরে রাখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande