সোমবার উঠলো শেয়ার বাজার, ডলারের সাপেক্ষে শক্তিশালী হয়েছে টাকাও
মুম্বই, ১৫ জুন (হি.স.): সপ্তাহের শুরুতেই বড়সড় স্বস্তি ফিরল ভারতের শেয়ার বাজারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার ইঙ্গিত এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনায় বিশ্ব জুড়ে লগ্নিকারীদের মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক ম
শেয়ার বাজার


মুম্বই, ১৫ জুন (হি.স.): সপ্তাহের শুরুতেই বড়সড় স্বস্তি ফিরল ভারতের শেয়ার বাজারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার ইঙ্গিত এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনায় বিশ্ব জুড়ে লগ্নিকারীদের মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক মনোভাব। আর তারই জেরে সোমবার দেশীয় শেয়ার বাজারে দেখা গেল উত্থান। এ দিন সকালে লেনদেন শুরুতেই ওঠে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। দিনের শেষে শুক্রবারের তুলনায় ৭৩৬.৩৮ পয়েন্ট বেড়ে ৭৬,২৬৪.৩৩ অঙ্কে থিতু হয় সেনসেক্স। এদিন সমান্তরালভাবে চাঙ্গা ছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। এ দিন নিফটি ২৩১ পয়েন্ট বেড়ে হয় ২৩,৮৫৩.৯০ অঙ্ক।

পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে। বিশ্ব বাজারে তেলের এই দাম কমায় ইতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার ওপর। মার্কিন ডলারের সাপেক্ষে এ দিন এক লাফে ৪৭ পয়সা শক্তিশালী হয়েছে টাকা। দিনের শেষে প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯৪.৭১ টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande