
চেন্নাই, ১৬ জুন (হি.স.): মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভার সদস্যপদ থেকে থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ভিরালিমালাইয়ের বিধায়ক সি বিজয়ভাস্কর। এআইএডিএমকে শিবিরের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ গত এক মাসের মধ্যে এই নিয়ে দলের মোট পাঁচ জন বিধায়ক পদত্যাগ করলেন।
বিজয়ভাস্কর তামিলনাড়ু সচিবালয়ে বিধানসভার স্পিকার জেসিডি প্রভাকরের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেন। এআইএডিএমকে-র অন্দরে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটল। এর আগে, এআইএডিএমকে-র চার জন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে শাসকদল টিভিকে-তে যোগ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ