
কলকাতা, ১৬ জুন (হি.স.): শ্রীলঙ্কায় চলমান ত্রি-সিরিজের জন্য ভারত 'এ' দলে আহত যুধবীর সিংয়ের জায়গায় অশোক শর্মার নাম ঘোষণা করা হয়েছে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে যে, দুদিন আগেও তিনি একই ধরনের ব্যথা অনুভব করেছিলেন এবং ১৩ জুন বোলিং করার সময় তাঁর ডান কাঁধে অস্বস্তি বোধ করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, যুধিবীর একটি পর্যায়ক্রমিক পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স (সিওই)-তে যাবেন।
ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে সক্ষম অশোক সম্প্রতি আইপিএল ২০২৬-এ গুজরাট টাইটানসের হয়ে ছয়টি ম্যাচ খেলেছিলেন এবঙ ছয়টি উইকেট নিয়েছিলেন। এছাড়াও সাতটি লিস্ট 'এ' ম্যাচ খেলে ৬.৬৯ ইকোনমিতে ১৩টি উইকেট নিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি