হানির আত্মঘাতী গোল, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের
কলকাতা, ১৬ জুন (হি.স.): বিশ্বকাপে মিশরের প্রথম জয়ের স্বপ্ন ভেঙে দিল বেলজিয়াম। সিয়াটলে সোমবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইমাম আশুরের গোলে এগিয়ে যায় ক্রিসেনসিও মিশর। বিরতির পর আত্মঘাতী গোল করেন দলটির ডিফেন্ডার মোহামেদ হানি, বদল
বিশ্বকাপে মিশরের প্রথম জয়ের স্বপ্ন ভেঙে দিল বেলজিয়াম


কলকাতা, ১৬ জুন (হি.স.): বিশ্বকাপে মিশরের প্রথম জয়ের স্বপ্ন ভেঙে দিল বেলজিয়াম।

সিয়াটলে সোমবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ইমাম আশুরের গোলে এগিয়ে যায় ক্রিসেনসিও মিশর। বিরতির পর আত্মঘাতী গোল করেন দলটির ডিফেন্ডার মোহামেদ হানি, বদলি নেমেই যে গোলে ভূমিকা রাখেন বেলজিয়ামের রেকর্ড গোলস্কোরার রোমেলু লুকাকু।

এই গোলে বিশ্বকাপে বেলজিয়ামের ৩২৫ মিনিটের গোলখরা কাটল। ১৯৮২ থেকে ১৯৮৬ আসর পর্যন্ত ২৪৪ মিনিট গোলহীন থাকার পর বিশ্বকাপে তাদের দীর্ঘতম গোলখরা এটিই।

এই নিয়ে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে আট ম্যাচ খেলে জয়হীন থেকে গেল মিশর (৩ ড্র, ৫ হার)। ২০১৮ সালের পর এবার বিশ্ব কাপে ফিরেছে আফ্রিকার দলটি।

ম্যাচে প্রায় ৫৪ শতাংশ বল পজেশনে রেখে বেলজিয়াম গোলের জন্য শট নিয়েছে ১৫টি, মিশর নিয়েছে ১৪টি। দুই দলেরই তিনটি করে শট লক্ষ্যে ছিল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande