
কলকাতা, ১৬ জুন (হি.স.): রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এ প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, যা কিছু হচ্ছে, তা জনস্বার্থেই হচ্ছে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি একাধিক প্রশ্নের উত্তর দেন। আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দিবস কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর আগে বহু বছর ধরে রেড রোডে নামাজ পড়া হতো, সেখানে অনেক মসজিদ রয়েছে। এখন যখন প্রধানমন্ত্রী আসছেন, তখন এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি এমন জায়গায় হওয়া উচিত যেখানে মানুষের আনাগোনা কম। যদি এই অনুষ্ঠান অন্য কোনও মাঠে হতো, তবে নিরাপত্তা বিধির কারণে আশপাশের এলাকা সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হতো। যা কিছু হচ্ছে, তা জনস্বার্থেই হচ্ছে। এঁদের আইনের গণ্ডির মধ্যে থাকতে শেখা উচিত। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে তিনি আরও বলেন, তদন্ত শুরু হয়েছে, দেখা যাক তা কতদূর গড়ায়। অনেক মামলাতেই তাঁর নাম উঠে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ