কাশির সিরাপ কিনতে হলে চাই ডাক্তারের প্রেসক্রিপশন, বিজ্ঞপ্তি স্বাস্থ্য মন্ত্রকের
নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): কাশির সিরাপ কিনতে হলে এবার থেকে ডাক্তারের প্রেসক্রিপশন আবশ্যিক, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কাশির সিরাপ-সহ সমস্ত ধরন
কাশির সিরাপ কিনতে হলে চাই ডাক্তারের প্রেসক্রিপশন, বিজ্ঞপ্তি স্বাস্থ্য মন্ত্রকের


নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): কাশির সিরাপ কিনতে হলে এবার থেকে ডাক্তারের প্রেসক্রিপশন আবশ্যিক, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কাশির সিরাপ-সহ সমস্ত ধরনের 'সিরাপ' আর সরাসরি (প্রেসক্রিপশন ছাড়া) কেনা যাবে না। এই 'সিরাপ' কেনার জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক করা হয়েছে।

সামান্য কাশি হলেই ওষুধের দোকানে গিয়ে সিরাপ কেনার দিন এবার শেষ। ডাক্তার দেখিয়ে, সেই প্রেসক্রিপশন দেখালেই এবার থেকে মিলবে কাশির সিরাপ। কাশির সিরাপের অবাঞ্চিত কেনাকাটা রুখতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande