
কলকাতা, ১৬ জুন (হি.স.): ফিফা বিশ্বকাপে সুইডেনের কাছে ৫-১ গোলে তিউনিসিয়ার বড় ব্যবধানে হারের পর কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল তিউনিসিয়া। এই পরাজয়ের ফলে তিউনিসিয়ার কোচের দায়িত্ব হারিয়েছেন সাবরি লামুশি। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন লামুশির বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে তিউনিসিয়া নতুন প্রধান কোচ হিসেবে হার্ভে রেনার্ডের নিয়োগের ঘোষণাও করেছে।ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ২০২৬ বিশ্বকাপের বাকি সময়ের জন্য জাতীয় দলের কোচ হিসেবে হার্ভে রেনার্ডকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর আর্থিক সুবিধাগুলোও আগের চুক্তির শর্ত অনুযায়ী বহাল থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি