সুষ্ঠুভাবেই চলছে কেদারনাথ যাত্রা, এযাবৎ ২২ লক্ষাধিক পুণ্যার্থীর
রুদ্রপ্রয়াগ, ১৬ জুন (হি.স.): সুষ্ঠুভাবেই চলছে কেদারনাথ যাত্রা, এযাবৎ ২২ লক্ষাধিক পুণ্যার্থী কেদারনাথ মন্দির দর্শন করছেন। ইতিমধ্যেই বর্ষার আগমন হয়েছে, এরই প্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। রুদ্রপ্রয়াগের জেলাশাসক বিশাল মিশ্র বলেন, গ
সুষ্ঠুভাবেই চলছে কেদারনাথ যাত্রা, এযাবৎ ২২ লক্ষাধিক পুণ্যার্থীর


রুদ্রপ্রয়াগ, ১৬ জুন (হি.স.): সুষ্ঠুভাবেই চলছে কেদারনাথ যাত্রা, এযাবৎ ২২ লক্ষাধিক পুণ্যার্থী কেদারনাথ মন্দির দর্শন করছেন। ইতিমধ্যেই বর্ষার আগমন হয়েছে, এরই প্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। রুদ্রপ্রয়াগের জেলাশাসক বিশাল মিশ্র বলেন, গত ২২ এপ্রিল সুষ্ঠুভাবে কেদারনাথ যাত্রা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১২ লক্ষেরও বেশি পুণ্যার্থী এখানে এসেছেন। বর্ষাও এসে গেছে এবং বৃষ্টির প্রকোপ ক্রমশ বাড়ছে।

তিনি আরও বলেন, বর্ষার আগমনের প্রেক্ষিতে আমরা ও আমাদের পুরো দল ক্যামেরার মাধ্যমে যান চলাচল, ভূমিধস-প্রবণ এলাকা এবং কেদারনাথ মন্দিরের পরিস্থিতির ওপর নজর রাখছি। আমরা মানুষকে এখানে আসার আহ্বান জানাচ্ছি, তবে সেই সঙ্গে কিছু সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande