
কলকাতা ১৬ জুন হি. স.) : বেঙ্গল টি - ২০ লিগে প্রিয়মের শতরান সত্ত্বেও হার পুরুলিয়ার, সক্ষম চৌধুরীর - ৯৮ মুর্শিদাবাদকে জিতিয়ে দিল। উল্লেখ্য, বেঙ্গল টি - ২০ লিগে দুরন্ত শতরানের ইনিংস উপহার প্রিয়ম সরকারের। তবুও জিততে পারল না তাঁর দল নোভাস রয়্যালস পুরুলিয়া। এদিকে, পুরুলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল মুর্শিদাবাদ কিংস। দুই রানের জন্য শতরান হাতছাড়া করলেও কিংসের জয়ে অবদান রাখল সক্ষম চৌধুরী।
ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি হয় ১৮ ওভার করে। টস জিতে পুরুলিয়া প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৬ রান তোলে। ১০টি চার ও ৬টি ছয়ের সাহায্যে প্রিয়ম ৫৬ বলে ১০০ রান করে। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে এটি টুর্নামেন্টের চতুর্থ শতরান। পুরুষদের মধ্যে তৃতীয়, চলতি লিগে পুরুষদের মধ্যে দ্বিতীয়। যুবরাজ দীপক কেসোয়ানি ২৭ বলে - ৫৬ রানে অপরাজিত থাকে। রোহিত কুমার দাস, আদিত্য শর্মা ও তৌফিক উদ্দিন মণ্ডল একটি করে উইকেট নেয়।
এরপর কিংস ২০০ রানের টার্গেটে (ভিজেডি ও অন্য মেথডে) পৌঁছে যায় ১৭.৪ ওভারে, ৬ উইকেটে হারিয়ে। সক্ষম চৌধুরী ৪৭ বলে - ৯৮ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ১০টি ছয়। অভিষেক কুমার রামন করে - ৪৩ রান। রবি কুমার নেয় ৩টি উইকেট।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত